বড় ভাই পড়াবেন ওসমান হাদির জানাজা - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Saturday, December 20, 2025

বড় ভাই পড়াবেন ওসমান হাদির জানাজা

 শহীদ শরিফ ওসমান হাদির জানাজা পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় অংশ নিতে কয়েক লাখ মানুষ সমবেত হয়েছে।


নয়া দিগন্ত অনলাইন

প্রকাশ : শনিবার ২০ ডিসেম্বর ২০২৫

শহীদ শরিফ ওসমান হাদি |ফাইল ছবি

শহীদ শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তার জানাজা নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা: মো: আব্দুল আহাদ জানান, ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই।

জুলাইয়ের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে ইতোমধ্যে জাতীয় সংসদ ভবন-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হয়েছেন কয়েক লাখ মানুষ। সকাল থেকেই দলে দলে মানুষ আসছে। বেলা সাড়ে ১১টা বাজার আগেই পুরো মানিক মিয়া অ্যাভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।


সকাল থেকেই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কটির দুই প্রান্তে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হবে।


পরে তার লাশ নেয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

Link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages