বান্দরবানে গাড়ি খাদে, দুই পর্যটক নিহত - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 20, 2024

বান্দরবানে গাড়ি খাদে, দুই পর্যটক নিহত

 বান্দরবানে গাড়ি খাদে, দুই পর্যটক নিহত

হতাহতরা ‘নারীর চোখে বিশ্ব দেখা’ সংগঠনের সদস্য বলে জানা গেছে।

বান্দরবানের রুমায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

বান্দরবান প্রতিনিধি 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2024, 04:52 PM

Updated : 20 Jan 2024, 04:52 PM

বান্দরবানের রুমা উপজেলায় গাড়ি খাদে পড়ে দুই নারী পর্যটক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ১১ নারী।

শনিবার সকাল ১১টার দিকে বগালেক-কেওক্রাডং সড়কে উপজেলার দার্জিলিং পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক।


নিহতরা হলেন- ঢাকার বাসিন্দা ফিরোজা বেগম (৫৩) এবং একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী জয়নব খাতুন (২৪)।


আহতরা হলেন- ঢাকার বাসিন্দা রাফান (১২), কুমিল্লার বাসিন্দা উষসী নাগ (১৫) ও ডা. জবা রায় (৪৫), কুষ্টিয়ার বাসিন্দা মাহফুজা ইসলাম রুমা (৪৫) ও আমেনা বেগম (৬০), তাহমিনা তানজীম তালুকদার (১৯), তাসনিম (২১), রিজভী (৩৪), আঞ্জুমান হক (৩৫), ইতু (১৬) ও স্বর্ণা (২৩)।

হতাহতরা সবাই ঢাকা থেকে বেড়াতে এসেছিলেন। তারা ‘নারীর চোখে বিশ্ব দেখা’ সংগঠনের সদস্য বলে জানা গেছে।


রুমা থানার এসআই মোহাম্মদ মিদন মিয়া সাংবাদিকদের বলেন, শুক্রবার ৫৭ জনের একটি নারী পর্যটক দল রুমা কেওক্রাডং পাহাড়ে বেড়াতে যায়। সেখানে রাতযাপন করে শনিবার সকালে বগালেক ও রুমা সদরে ফিরছিলেন তারা।


ফেরার পথে ১৩ জনকে বহনকারী একটি চান্দের গাড়ি দার্জিলিং পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী পর্যটক নিহত হন এবং বাকি ১১ জন আহত হন।


খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে তাদের উদ্ধার করে রুমা উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানান এসআই।
রুমার ইউএনও মাহবুবুল হক বলেন, আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনী, বিজিবি ও সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স করে আহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত এ বিষয়ে মামলা হয়নি।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে জেলা সদর হাসপাতালে ছুটে যান বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর ঊশৈ সিং, জেলা প্রশাসক শাহ মোজ মোজাহিদ উদ্দিন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা আহতদের চিকিৎসা ব্যাপারে খোঁজ খবর নেন।




No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages