আ. লীগের মনোনয়ন প্রত্যাশায় ১৫৪৯ জন নারী ফরম কিনেছে - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Thursday, February 8, 2024

আ. লীগের মনোনয়ন প্রত্যাশায় ১৫৪৯ জন নারী ফরম কিনেছে

 দেশ টিভি ডেস্ক

দ্বাদশ সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় ১৫৪৯ জন নারী ফরম কিনেছেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


তিনি বলেন, দ্বাদশ সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় ফরম কিনেছেন ১৫৪৯ জন নারী। সংরক্ষিত আসনের নির্বাচন উপলক্ষ্যে মোট ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। ৫০টি আসনের মধ্যে ৪৮টি আসনে মনোনয়ন দেবে আওয়ামী লীগ।


এর আগে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। যা আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত চলে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages