শেরপুরের ৩ জনের আমৃত্যু কারাদণ্ড - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, February 12, 2024

শেরপুরের ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

 মানবতাবিরোধী অপরাধ

শেরপুরের ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

নয়া দিগন্ত অনলাইন

- ছবি - ইন্টারনেট

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুরের নকলা উপজেলার তিনজনের আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফের তারা ও এ কে এম আকরাম হোসেন।

সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৪ জানুয়ারি শুনানি শেষে রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন ট্রাইব্যুনাল। পরে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন।


প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবদুস সোবহান তরফদার ও আবদুস সাত্তার পালোয়ান।


মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নকলা উপজেলার চারজনের বিরুদ্ধে তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই বছরের ৩১ অক্টোবর ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হয়।

২০১৮ সালের ৩০ আগস্ট আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। চার আসামির মধ্যে বিচার চলাকালে এমদাদুল হক খাজা নামে এক আসামি মারা যান।


এছাড়া আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফের তারা ও আকরাম হোসেন কারাগারে আছেন। মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

লিঙ্ক:

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages