১৯ জানুয়ারি কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। তার পরই ২৯ তারিখ থেকে রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গত শনিবার থেকে অবস্থান মঞ্চে চলছে অনশনও।
শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষ। —ফাইল চিত্র।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ১৪:৫৯
মহার্ঘ ভাতা (ডিএ)-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ শহিদ মিনারে ৩৬২ দিন ধরে অবস্থান চালাচ্ছে। সম্প্রতি তাদেরই একটি অংশ আমরণ অনশন শুরু করেছে। মঙ্গলবার সকালে সেই মঞ্চে পৌঁছে বড় হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, ‘‘প্রায় ৭২ ঘণ্টা হতে চলল অনশন। এঁদের কারও যদি কিছু হয়, তা হলে বাংলায় আগুন জ্বলবে।’’ শুভেন্দুর এই মন্তব্যকে ‘গভীর চক্রান্তের ইঙ্গিত’ বলে মনে করছে রাজ্যের শাসকদল।
শুভেন্দু অবস্থান মঞ্চে গিয়ে বলেন, ‘‘যাঁরা আমরণ অনশনের পথে হাঁটছেন, তাঁদের মুখ্যমন্ত্রী চাকরি খাওয়ার ভয় দেখাচ্ছেন। যাঁরা নিজেদের দাবি বুঝে নিতে প্রাণের পরোয়া করেন না, তাঁদের চাকরি খাওয়ার ভয় দেখানো যায় না।’’ বিরোধী দলনেতার বক্তব্য, ‘‘অমিত শাহ এসে আমাদের দলকে বলে গিয়েছেন, নিঃশর্ত ভাবে সরকারি কর্মচারীদের আন্দোলনের পাশে থাকতে হবে। আমরা সেই মতোই পাশে আছি। আপনারা নবান্ন অভিযান ডাকুন। আমি থাকব।’’ এখানেই থামেননি শুভেন্দু। অনশনরতদের কিছু হয়ে গেলে ‘রাজ্যে আগুন জ্বলবে’ বলে ওই মঞ্চ থেকেই হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন:



No comments:
Post a Comment