সম্রাটের কার্যালয় থেকে পিস্তল-গুলি-টর্চার মেশিন উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের কার্যালয় থেকে পিস্তল, গুলি, বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবাসহ বিভিন্ন জিনিস উদ্ধার করেছে র্যাব। রোববার (০৬ অক্টোবর) সন্ধ্যায় র্যাব জানায়, সম্রাটের কার্যালয় থেকে ১১০০ পিস ইয়াবা, ১৫ বোতল বিদেশি মদ, কয়েকটি ইলেক্ট্রিক টর্চার মেশিন, চাইনিজ বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করা হয়েছে।
এসময় র্যাবের গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মিজানুর এসব জিনিস গণমাধ্যমকর্মীদের দেখান।
এর আগে ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় আত্মগোপনে থাকা সম্রাটকে। তার সঙ্গে আরমান নামে তার এক সহযোগীকেও আটক করা হয়। পরে ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদও করে র্যাব।
এদিকে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী ওরফে সম্রাটকে সংগঠনটি থেকে বহিষ্কার করা হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর সম্রাটের নাম আসার পর থেকেই তাকে নিয়ে নানা গুঞ্জন রয়েছে। অভিযান শুরুর পর হাইপ্রোফাইল কয়েকজন গ্রেফতার হলেও খোঁজ মিলছিল না সম্রাটের। এসবের মধ্যেই তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর শনিবার রাত থেকেই তার গ্রেফতার হওয়ার খবর আসলেও রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়।
Post Top Ad
Responsive Ads Here
Sunday, October 6, 2019
সম্রাটের কার্যালয় থেকে পিস্তল-গুলি-টর্চার মেশিন উদ্ধার
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Responsive Ads Here
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.


No comments:
Post a Comment